ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মহসিন খানের আত্মহত্যার ২০২টি ভিডিও ইন্টারনেট থেকে সরানো হয়েছে

ব্যবসায়ী আবু মহসিন খানের ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ২০২টি ভিডিয়ো ইন্টারনেট থেকে অপসারণ করা হয়েছে। এর মধ্যে, ফেসবুক থেকে ১৯০টি, ইউটিউব থেকে ৬টি, লাইকি থেকে ৩টি ও টিকটক থেকে ৩টি ভিডিও লিঙ্ক সরানো হয়েছে।


বুধবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিটিআরসি। এই প্রতিবেদনের ওপর পরবর্তী আদেশের দিন ধার্য রয়েছে আজ। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা ই রাকিব।


এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ৬ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ভিডিও ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।


উল্লেখ্য, বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে থাকা মহসিন ফেসবুক লাইভে এসে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑